- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রানীগঞ্জে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নলকূপ বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ইউনিয়নের বাগময়না মোকামপাড়ায় ফ্রেন্ডস ক্লাব যুক্তরাজ্য শাখার অর্থায়নে একটি নলকূপ স্থাপন করা হয়েছে। রবিবার নলকুপ বিতরণ উপলক্ষে বিশুদ্ধ পানি পান করুন বিষয়ক আলোচনা সভা রানীগঞ্জ বাজারের ফ্রেন্ডস ক্লাবের অফিসে অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস ক্লাব সভাপতি আজিজুল ইসলাম রাহুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাশেম আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক হাজী চাঁন মিয়া, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা আব্দুল খালিক, নিজাম উদ্দিন জালালী, বাদল দাশ, দাতা সদস্য শিব্বির আহমদ জুয়েল, নির্বাহী সদস্য মিটুন রায়, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক হাবিব উদ্দিন, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক সিপন মিয়া, প্রচার সম্পাদক আলী হোসেন, সদস্য আলমগীর হোসেন, ফ্রেন্ডস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মিফতা উদ্দিন প্রমুখ।
ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক কাশেম আলী জানান, ইউনিয়নের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের মধ্যে বিশুদ্ধ পানি নিশ্চিত করার অংশ হিসেবে নলকূপ বিতরণী কার্যক্রম শুরু করেছি। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নলকূপ বিতরণ করা হবে।

  • [১]