জগন্নাথপুর অফিস
পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কে ফের সরাসরি যান যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার ওই সড়কের রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও নামক স্থানে স্টিল ব্রিজের এ্যাপ্রোচের অধিকাংশ মাটি ধসে পড়ায় এ সড়কে সরাসরি যানচলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবারও সড়কে সরাসরি যানচলাচল করেনি। ফলে জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। দুপুর দেড়টার দিকে সরেজমিন ঘুরে দেখা যায়, ওই স্টিল ব্রিজের এ্যাপ্রোচের দুই অংশের মাটি ধসে পড়েছে। এর মধ্যে এক অংশের মাটি ধসে পড়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন সরাসরি বন্ধ যায়।
এলাকাবাসী জানান, পাগলা জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় শতশত যানবাহন চলাচল করে আসছে প্রতিদিন। ওই সড়কের স্টিল ব্রিজের এ্যাপ্রোচের মাটি ধসে পড়ায় যানচলাচল অনুপযোগি হয়ে পড়ে। এর পূর্বে গত মাসের ১৩ জুন একই স্থানের মাটি ধসে পড়েছিল। কিছু সংস্কার হাওয়ায় যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার আবারও একই স্থানে মাটি ধসে পড়ায় ব্যাহত হয় যান চলাচলে।
সুনামগঞ্জের সড়ক ও জনপথ অধিদপ্তরের সাব ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান জানান, উল্লেখিত স্থানে বৃহস্পতিবার রাত থেকেই সংস্কার
কাজ শুরু হয়েছে। আশা করছি আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যে কাজ শেষ করা যাবে।