জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দুপুর ১টায় দলীয় কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী রীগ সভাপতি সুন্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছদরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মজনু, বিদ্যুৎ কুমার রায়, দুলাল মিয়া, ইউনিয়ন আওয়াম লীগ নেতা আব্দুস সালাম, আলতাউর রহমান, আব্দুল ওয়াহিদ প্রমুখ।