- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রানীগঞ্জ ইউনিয়ন আজ নির্বাচন

জগন্নাথপুর অফিস
অবশেষে সব জটিলতা নিরসন করে নির্বাচন কমিশন থেকে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে উপজেলা প্রশাসনে চিঠি এসে পৌঁছেছে। অতঃপর রানীগঞ্জে ৪ জুনই নির্বাচন হচ্ছে। গত বৃহস্পতিবার রাত পৌন নয়টায় চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি জানান, নির্বাচন কমিশন থেকে নির্বাচন করতে নির্দেশনা পাওয়া গেছে। আমরা নির্বাচনের জন্য  সকল প্রস্তুুতি শুরু করেছি।
তিনি বলেন, এখন আর নির্বাচন নিয়ে কোন সংশয় নেই। ৪জুন ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। বিগত দিনের মতো রানীগঞ্জ ইউনিয়নেও একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য গত ২৮ মে রানীগঞ্জ ইউনিয়নসহ উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। ২৬ মে হাইকোর্টের নির্দেশনায় নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হয়ে যায়। এনিয়ে সুপ্রীম কোর্টে আপীল হলে স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন দিতে নির্দেশনা দেয়া হয়। কিন্তু এরপরও নানা নাটকীয়তায় নির্বাচন থমকে যায়। পরে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে দ্রুত নির্বাচন দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করলে নির্বাচন কমিশন ষষ্ঠ ধাপে ৪ জুন নির্বাচন করার জন্য উদ্যোগ নেয়।

  • [১]