জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন দুরন্ত ক্লাব’র উদ্যোগে স্থানীয় রানীগঞ্জ কলেজ মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে ও দুরন্ত ক্লাবের সাধারণ সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অব: প্রধান শিক্ষক শফিকুল হক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী, দুরন্ত ক্লাবের ফাউন্ডার সদস্য যুক্তরাজ্য প্রবাসি আব্দুল কাদির মাষ্টার, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম খছরু, রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান ঠাকুর, সমাজকর্মী মুক্তার মিয়া, ইউপি সদস্য মুক্তার আলী।
এছাড়াও বক্তব্য রাখেন, সামাদ আজাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহিন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালিক আহমদ, মোহাহির আলী, আব্দুর নুর, দুরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি শাহিন মিয়া সুমন, ছাত্রলীগ নেতা সদস্য নাহিদ আহমদ প্রমুখ।
সভায় আলীনগর জামে মসজিদের উন্নয়নের জন্য মোতওয়াল্লি মুহিব উল্লাহ’র নিকট ৩০ হাজার টাকা হস্তান্তর করা হয়।