জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কাসেম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী মো. সুন্দর আলী, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সামাদ, রানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিশিকান্ত রায়।
এছাড়াও বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা হাজী আব্দুল খালিক, দাতা সদস্য মো. মুক্তার মিয়া, মো. ছালেহ আহমদ, দিদার আহমদ সুমন, ডা. ছদরুল ইসলাম, মাও. নিজাম উদ্দিন জালালী, উপদেষ্টা সদস্য, রাজীব তালুকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মহসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক, মো. ছাদিকুর রহমান ছাদিক, নির্বাহী সদস্য মিঠুন রায় প্রমুখ।
সভায় শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও শহীদ স্মৃতিসৌধে শথ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শ্রীরামসি ও রানীগঞ্জ গণহত্যা একই সূত্রে গাথা পাক বাহিনীর বর্বরচিত্র। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে বর্তমান সরকার যথাযথ মর্যাদায় স্মরণ করছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।