একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতসাধক প-িত রামকানাই দাসের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে সংগীত পরিষদ সিলেট আয়োজন করেছে
রামকানাই দাসের গানের প্রশিক্ষণ কর্মশালা। আগামী ১৩ ও ১৪ অক্টোবর বৃহস্পতিবার ও শুক্রবার নগরীর কীনব্রীজ সংলগ্ন শারদা হল সম্মিলিত নাট্যপরিষদের মহড়া কক্ষে দু’দিন ব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করবেন উদীচী বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যরিস্টার মো. আরশ আলী। প্রশিক্ষণ পরিচালনা করবেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী অনিন্দিতা চৌধুরী। সংগীত পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক পিনুসেন দাশ জানিয়েছেন কর্মশালায় প্রশিক্ষণার্থীদের গানের কপি ও শুক্রবার দুপুরের খাবার সরবরাহ করা হবে।
আগ্রহী প্রশিক্ষণার্থীদের নিবন্ধন ফি- ১০০ (একশত) টাকাসহ আগামী ১৩অক্টোবর বিকেল ৩টায় সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে উপস্থিত থাকতে হবে। বিস্তারিত জানতে ০১৯১১৩৪৯২৬৭ এই নাম্বারে যোগাযোগ করতে আহ্বান জানান তিনি। (বিজ্ঞপ্তি)