- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ধর্মপাশা হাজংদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে বোরো ফসলহারা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তা হিসাবে সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলার আদিবাসী হাজং জনগোষ্ঠীর দুস্থ প্রান্তিক পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, থ্রীপিস, ধুতি, সীট কাপড় ইত্যাদি।
সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে চট্টগ্রাম রামকৃষ্ণ আশ্রম, যশোর রামকৃষ্ণ আশ্রম, ও বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলনোথ্রপিক সেন্টার-আমেরিকা-এর সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রধান স্বামী হৃদয়ানন্দ মহারাজ (লালন মহারাজ), আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, পরিচালনা কমিটির সদস্য চন্দন কুমার রায়, সুবিমল      চক্রবর্তী চন্দন, অঞ্জন কুমার রায়, কার্তিক তালুকদারসহ অন্যান্য সদস্যগণ ।
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি ও থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, প্রাক্তন সাধারণ সম্পাদক মৃদুল সরকার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রদীপ সরকার সেতু, বংশিকুন্ডা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পি ঘোষ, সংবাদ প্রতিনিধি নিজেন্দ্র হাজং, স্থানীয় হাজং জনগোষ্ঠীর প্রধান চেয়ারম্যান আশুতোষ হাজংসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • [১]