- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রামকৃষ্ণ আশ্রমে ফ্রি চিকিৎসা

স্টাফ রিপোর্টার
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮২তম আবির্ভাব উৎসব উপলক্ষে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ জেলা শাখার সহযোগিতায় ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ফ্রি চিকিৎসা সেবায় ঔষধ দিয়ে সহায়তা করেন ঔষধ কোম্পানী ম্যানেজার এসোশিয়েশন ও ফার্মাসিউটিকেল রিপ্রেজেন্টেটিভ এসোশিয়েশন (ফারিয়া)।
শুক্রবার রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সহ সভাপতি সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ। শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার প্রায় চারশত দরিদ্র রোগীকে এদিন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন বি.এম.এ-সুনামগঞ্জ শাখার এর সভাপতি প্রাক্তন সিভিল সার্জন ডা. আব্দুন নূর, প্রাক্তন সিভিল    
 সার্জন মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল হাকিম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অতুল কুমার মজুমদার, সুনামগঞ্জ সদর হাসপাতালের.আরএমও ডা.রফিকুল ইসলাম, সুনামগঞ্জ সদর স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গৌতম রায়, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ননীভূষণ তালুকদার, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. এনামুল হক, ডা. মো. ইকবাল হোসেন, ডা. জহরলাল দাস, ডা. কান্তা নারায়ন চক্রবর্তী, ডা. হাসিবুর রহমান, ডা. সৈয়দ হাসিনুল হক, ডা. স্বর্ণা ত্রিবেদী সহ অন্যান্য সহযোগী ডাক্তারগণ।
ফ্রি চিকিৎসা সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম প্রধান স্বামী হৃদয়ানন্দ (লালন) মহারাজ, আশ্রমের পূজারী বিবেক বহ্মচারী, আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ্বর দাশ, সহ সভাপতি অ্যাড. পরিতোষ দাস, সহ সম্পাদক অলক দত্ত, যুগ্ম সম্পাদক অঞ্জন রায়, সদস্য কল্যাণ ব্রত দাস, সীমা খাসনবীস, মিহির বণিক, চন্দন কুমার রায়, কার্তিক তালুকদার, অরুণ তালুকদার, সারদা সংঘের সদস্য মল্লিকা দাস, সুবিমল চক্রবর্তী চন্দন, ফারিয়া জেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান সোহাগ, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চন্দন প্রসাদ রায়, জেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক রায়সহ আশ্রম পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও মেডিক্যাল সহকারীগণ।

  • [১]