বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর শাহ আরপিনিয়া দরগায় ওরসসহ সব ধরনের কর্মকান্ড বন্ধ রাখার জন্য ১৪৪ ধারা জারী করেছেন উপজেলা প্রশাসন। রামপুর গ্রামবাসীর অনুরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বৃহস্পতিবার
বিকালে রামপুর শাহ আরপিনিয়া দরগায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা জারির পর এলাকায় মাইকিং করে জানানো হয় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
রামপুর গ্রামবাসীর অভিযোগ প্রতি বৃহস্পতিবার রামপুর শাহ আরপিনিয়া দরগায় ওরস মাহফিলের নামে প্রকাশ্যে মাদক সেবন ও অসামাজিকতা চলে। এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়। এছাড়া ওই দরগায় ওরস পালনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা রামপুর শাহ আরপিনিয়া দরগায় ১৪৪ ধারা জারি করার সত্যতা স্বীকার করেন।