- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা নুর মমিন মিয়া

শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের মুক্তিযোদ্ধা নুর মমিন মিয়া (৮০) ইন্তেকাল করেছেন। গত সোমবার রাত ৮.৪০ মিনিটে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। মঙ্গলবার বেলা ১১.০৫     
মিনিটে মামুদনগর গ্রামের ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এসময় শাল্লা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলম। শাল্লা থানা পুলিশের উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদা/গার্ড অব অর্নার প্রদান করেন। পরে স্থানীয় মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবু ইউছুফ এর ইমামতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মামুদনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৩ কন্যা এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা নুর মমিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ১নং আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, ৯নং ওয়ার্ডের মেম্বার আতাউর রহমান (জীবন), বিএনপি নেতা মাও. আবুল কালাম আজাদ, বিএডিসি’র সার ও বীজ ডিলার কাজী বদরুজ্জমান, শাল্লা উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মো. মসিউর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]