স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৌর পরিষদের ১৩ সদস্যের ভোটাভোটিতে প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হোসেন আহমদ রাসেল। দ্বিতীয় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শামসুজ্জামান স্বপন ও ৩য় প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন (৭, ৮ ও ৯ ওয়ার্ড) সংরক্ষিত আসনের কাউন্সিলর
জাহানরা বেগম।
পৌর পরিষদের ১৩ ভোটের মধ্যে ৯ ভোট পেয়ে প্রথম প্যানেল মেয়র নির্বাচিত হন হোসেন আহমদ রাসেল। তার প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ পেয়েছেন ১ ভোট ও আবাবিল নূর পেয়েছেন ১ ভোট। দ্বিতীয় প্যানেল মেয়র পদে শামসুজ্জামান স্বপন পেয়েছেন ৭ ভোট ও প্রতিদ্বন্দ্বি জাহানারা বেগম পেয়েছেন ৫ ভোট। ৩য় প্যানেল মেয়র পদে জাহানরা বেগম পেয়েছেন ৫ ভোট ও প্রতিদ্বন্দ্বি আবাবিল নূর পেয়েছেন ৩ ভোট।
পৌরসভার তিনটি প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছেন বলে স্বীকার করেছেন নব নির্বাচিত প্রথম প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল।