স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের কল্যাণে প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছেন। এ অঞ্চলে বিদ্যমান করোনা ভাইরাস পরিস্থিতিতে পাহাড়ী ঢলের বন্যায় মানুষের ঘর বাড়ি রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। রাস্তাঘাট দ্রুত মেরামতসহ অন্যান্য প্রয়োজনীয় বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছি। আশা করি দ্রুত এগুলোর নেয়া ব্যবস্থা হবে। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ গণমিলনায়নে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলিয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস’র সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলার জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শামসুজ্জামান শাহ, বাদাঘাট (দ.) ইউপি চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, সাবেক ধনপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির, জাপা নেতা অবসরপ্রাপ্ত হাবিলদার মুর্শেদ, হিফজুর মিয়া, স্বপন পাল, আমীর হোসেন, উপজেলা যুবলীগ সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন খোকন প্রমুখ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১০০ জনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।