তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সামাজিক ছাত্র সংগঠন রিজিওনাল কো-অপারেটিভ এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামে রবিবার বিকালে সংগঠনের উপদেষ্টা সজিব আহমেদ সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া, শাফিল মিয়া, মো. আফতাব উদ্দিন, ইদ্রিছ আলী, আব্দুল হামিদ, রকিবুল ইসলাম উজ্জল, আবুল বাশার খান নয়ন, ফখর উদ্দিন, হাবিবুর রহমান খোকন, সাহাবুদ্দিন সাগর, সাদ্দাম হোসেন, শাহপড়ান, রিদুল আহমেদ, বাদল মিয়া, সঞ্জয় পাল প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনের কর্মীরা সমাজের নানা অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ও সমাজে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাও. হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠান শেষে কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়।