দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রিপন মিয়ার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
ঊৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে শোক জানান, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু নছর অহিদ কনা মিয়া, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহের আলী, সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হুদা (হিমেল), সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন (অভি), জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ.এইচ.এম ফারুক আহমদ, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইছ কাহার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা কামাল, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, জেলা জাতীয় সমাজের সভাপতি সজীব আহমদ ও প্রমুখ।
নেত্রবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও তাহার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
-প্রেসবিজ্ঞপ্তি