- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহনুর আলম সহ বিভিন্ন উপজেলা হতে আগত হিজড়াগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রশিক্ষিত প্রশিক্ষণার্থীদের বাছাই করে ২টি ব্যাচে ৩০ জন করে ৬০জন কে রিফ্রেসার্স প্রশিক্ষণ দেয়া হবে।

  • [১]