স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ আদর্শ শিক্ষা নিকেতনের শিশু শিক্ষার্থী রুদ্র তালুকদারের চিকিৎসা সহায়তা হিসাবে নগদ ২১ হাজার টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ কেন্দ্রীয় ও জেলা শাখা। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে রুদ্র তালুকদারের হাতে এই সহায়তা তুলে দেন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের কেন্দ্রীয় কমিটির কমিটির সভাপতি রবীন্দ্র ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, রামকৃষ্ণ আশ্রমের পূজারী বিবেক বহ্মচারী, বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের কেন্দ্রীয় কমিটির কমিটির
সদস্য টি.কে পান্ডে, সিলেট জেলা শাখার সভাপতি অতীন্দ্র কুমার দেব, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কাজল চন্দ্র দেব, সমাজসেবক ইন্দু ভূষন তালুকদার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক রায়সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।