স্টাফ রিপোর্টার
ব্রেইন টিউমারে আক্রান্ত সুনামগঞ্জ শহরের আদর্শ শিশু শিক্ষা নিকেতনের স্টান্ডার্ড টু এর মেধাবী ছাত্র রুদ্র তালুকদারের চিকিৎসা সহায়তা সংগ্রহ করছেন সুনামগঞ্জ- জামালগঞ্জের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা সোমবার বিকালে জামালগঞ্জ উপজেলারর প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাচনাবাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে রুদ্র তালুকদারের চিকিৎসা সহায়তা সংগ্রহ করেন। যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নগদ ১৪ হাজার টাকা সংগ্রহ করেন। এই টাকাগুলো রুদ্রের পরিবারের হাতে তোলে দেয়া হবে জানিয়েছেন টাকা উত্তোলনকারীরা।
সাচনা বাজারে অর্থ সহায়তা সংগ্রহকালে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আজহারুল আমিন সাব্বির, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শুভ দাস, সুনামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু, জামালগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মাহমুদুল হাসান লিমন, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মো. ইয়ামিন, স্থানীয় ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম সোহাগম মাহমুদুল হাসান তারেক, আরিফ আলম লিমন, সুমন সরকার, নাজমুল হুদা, নাজমুল খন্দকার প্রমুখ।