- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রুশ বিপ্লবের শতবার্ষিকী উদযাপনজাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট

মহান রুশ বিপ্লবের শত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় শহরের পুরাতন বাসস্টেশনে এনডিএফ’র অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাড. নিরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাইফুল আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সভাপতি বাদল সরকার, বারকি শ্রমিক সংঘ জেলা সভাপতি নাসির মিয়া, সহ        
সম্পাদক অদুদ মিয়া, অর্থ সম্পাদক কাদির মিয়া প্রমুখ । সভায় বক্তারা রুশ বিপ্লবের তাৎপর্য তুলে ধরে বর্তমান শোষণমূলক বিশ্ব বাস্তবতায় এর প্রামঙ্গিকতা ও অপরিহার্যতা নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, শোষণের জগদ্দল পাথর থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হলে মার্কসবাদ ও লেনিনবাদের শিক্ষাকে আত্মস্থ করে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করাই হলো সকলের কর্তব্য।
প্রতিস্বর
‘মুক্ত সমাজের মুখপত্র’ প্রতিস্বরের উদ্যোগে রুশ বিপ্লবের শতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চিন্তক ও লেখক এনামুল কবির। কবি ইকবাল কাগজী প্রধান অতিথি হিসাবে রুশ বিপ্লবের ঐতিহাসিক পটভূমি ও বিশ্ব পরিসরে এর তাৎপর্য এবং শত বছর পরও এর অপরিহার্যতা বিষয়ে সারগর্ভ বক্তব্য রাখেন। আসাদ   মনি, শুভ দেবনাথ, জয়ন্ত দেবনাথ ও কেডি নাথনের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও মালেক হুসেন পীর। এছাড়াও আলোচনা করেন  মাহিন হোসেন, সুবল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, দোলন দেবনাথ, বেলাল আহমদ, তারেক চৌধুরী, সুকান্ত দত্ত, পাপ্পু সরকার, বিমান দাস রাজিব।
সভায় রুশ বিপ্লবের শততম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত প্রতিস্বরের বিশেষ সংখ্যা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]