- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রুহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সভা সমাবেশ

সু.খবর রিপোর্ট
শুক্রবার বিকাল ৪টায় চিকারকান্দি বাজার থেকে বিক্ষোভ মিছিল করে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পঞ্চগ্রাম পয়েন্টে মাও. আলী খানের সভাপতিত্বে ও হাফিজ শায়েখ নূরের পরিচালনায় মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, পঞ্চগ্রাম ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ডোনেশন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  আলাল খান অয়ন, পঞ্চগ্রাম ছাত্র কল্যাণের ধর্ম বিষয়ক সম্পাদক এমদাদুল হক, সমাজসেবী  
আলীম আহমদ, তুরণ খান, ব্যবসায়ী মুজাহিদ আলী ও সুজন আহমদ রাজু।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর মায়ানমার সরকারের সাম্প্রদায়িক নিপীড়ন, বর্বরতা, হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সর্বদলীয় মুসলিম জনতার ব্যনারে র‌্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দিরাই
বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা জমিয়তের সভাপতি মাও. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধরণ সম্পাদক মাও. মহিউদ্দিন ক্বাসিমীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ।

  • [১]