রূপালী ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ কপোর্রেট শাখার নিয়ন্ত্রনাধীন পলাশ বাজার উপ শাখার ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর রোডের পলাশ বাজারের কালাম মার্কেটের ২য় তলায় শাখার উদ্বোধন করা হয়।
জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত থেকে পলাশ বাজার উপ শাখার উদ্বোধন করেন রূপালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্যদের চেয়ারম্যান কাজী ছানাউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সংযুক্ত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান শিকদার ফারুক এ আজম।
এছাড়াও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন, পলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কালাসহ পলাশ বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রেসবিজ্ঞপ্তি