- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রেঙ্গা মাদ্রাসার ফুযালা পরিষদের জেলা কমিটি গঠন

জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শতবার্ষিকী ও সমাবর্তন অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে ফুযালা (প্রাক্তন ছাত্র) পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের জামিয়া মাদানিয়ায় এ উপলক্ষে এক মতবিনিময় ও ফুযালা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাও.সাদিকুর রহমানের সভাপতিত্বে ও মাও. আব্দুল গাফ্ফারের পরিচালনায়   
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার প্রিন্সিপাল মাও. মুহিউল ইসলাম বুরহান। সমাবেশে মাও.সাদিকুর রহমানকে সভাপতি ও মাও. আব্দুল গাফ্ফারকে সাধারণ সম্পাদক করে ফুযালা পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি মাও. হোসাইন আহমদ, মাও. ফয়জুল ইসলাম, মাও. আব্দুল খালিক, মাও. নুরুজ্জামান আলমগীর, মাও. জয়নুল আবেদীন, মাও. আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক মাও. আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মুফতি বদরুল আলম, প্রচার সম্পাদক মাওলানা মুতিউর রহমান ও মাও. আবদুল বাসিত, অর্থ সম্পাদক মুফতি আজির উদ্দীন, অফিস সম্পাদক মাও. ফখরুল হাসান প্রমুখ।- প্রেস বিজ্ঞপ্তি

  • [১]