- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রেডক্রিসেন্ট সোসাইটির র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের আয়োজনে শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য  রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ‘রেডক্রিসেন্ট সকল মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। অন্যায় অত্যাচার, নারী নির্যাতন, বাল্যবিবাহ এসবের বিরুদ্ধে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা রুখে দাঁড়াচ্ছে। গরীব দুখি মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন তাঁরা।’

  • [১]