- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সভা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, জাতীয় সদর দপ্তর কর্তৃক ঘোষিত ‘মে-জুন’ ২০২২ কে তহবিল সংগ্রহ মাস হিসেবে গণ্য করেছে। এরই প্রেক্ষিতে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাম্প্রতিক বন্যায় চলমান কার্যক্রম যথা-বন্যায় পানিতে ডুবে যাওয়া নলকূপ জীবানুমুক্তকরণ,স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন,১৫০০পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন(পরিবার প্রতি-৪,৫০০/-টাকা করে),ফ্রি মোবাইল মেডিকেল টিম সেবা ইত্যাদি সর্ম্পকে সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মতিউর রহমান পীর সকলকে অবহিত করেন।
মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আর্ত মানবতার সেবায় সুনামগঞ্জ রেডক্রিসেন্টের কার্যক্রম নিঃসন্দেহে প্রসংসার দাবিদার। আমি তাদের তহবিল সংগ্রহ মাসে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ১০হাজার টাকা মূল্যের একটি কূপন বই ক্রয় করার ঘোষণা দিচ্ছি। সুনামগঞ্জ ইউনিটের আজীবন সদস্য মোজ্জামেল হক মুমিনও ১০হাজার টাকা মূল্যের একটি কূপন বই ক্রয়ের ঘোষণা দেন।
সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম বলেন, আমার কলেজের সকল শ্রেণির স্টাফদের কাছে আমি এই তহবিল সংগ্রহের বিষয়ে যতটুকু সম্ভব ইতিবাচক চেষ্ঠা চালিয়ে যাবো।
সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এমদাদুল হক শাহজাহান, আজীবন সদস্য অ্যাড. আলী আমজদ, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন মো. সোহেল, সৈয়দা আমেনা আকঞ্জি, মুরাদ আহমদ, আহমেদ পারভেজ সামী, অ্যাড. মুজিবুর রহমান, শামীম আহমদ, সৈয়দ মিছবাহুনবী, বুরহান উদ্দিন, সাকেরীন আহমদ সাকু, আলমতাজ বেগম রুপি, জুনায়েদ আহমদ, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, যুবপ্রধান ফারজানা আক্তার ঝর্ণা, উপ-যুবপ্রধান (১) সালেহ আহমদ রিয়াদ, উপ-যুবপ্রধান (২) প্রিয়াস শ্যাম প্রিতম, সিনিয়র যুব সদস্য মো. সেরুজ্জামান, মো. ফারূক মিয়া, আব্দুস সালাম, জুনায়েদ আহমদ, মাছুম আহমেদ, সোয়েব আবেদীন, শাহজাহান আলম সিদ্দিকী, সুমন আহমদ, আবু জাকের প্রিন্স, যুবসদস্য স¦র্ণা বেগম, সুমি আক্তার, রেহেনা বেগম, সিহাব, মানিক প্রমুখ।
প্রেস রিলিজ

  • [১]