- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রেড ক্রিসেন্ট’র মাংস বিতরণ

স্টাফ রিপোর্টার
জেলার ফসলহারা ৫শ’ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখা। তুরস্ক রেড ক্রিসেন্ট’র অর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় শনিবার সকালে সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে মাংস বিতরণ করেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট’র সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর।  এসময়   
প্রত্যেককে ২ কেজি ৫০০ গ্রাম করে গরুর মাংস দেয়া হয়।
মাংস বিতরণের সময় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার কার্যনির্বাহী সদস্য রাহুল দে পাপলু, এমদাদুল হক শাহজাহান, আজীবন সদস্য মো. বুরহান উদ্দিন, ইউনিট অফিসার কণিকা তালুকদার, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান, ফরুক মিয়া, আব্দুস সালাম, জুনায়েদ আহমদ প্রমুখ।

  • [১]