স্টাফ রির্পোটার
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় কালীবাড়িস্থ রেড ক্রিসেন্ট কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান পীর, ইউনিট অফিসার কনিকা তালুকদার, সদস্য রাহুল দে পাপলু, মো.এমদাদুল হক শাহজাহান, যুব প্রধান হোসাইন আহমেদ তানভীর, যুব সদস্য মাছুম আহমেদ, সোয়েব আবেদীন, রূপ মিয়া,অনুপম তালুকদার, সুপা বেগম, সেরুƒজ্জামান সেরু, আব্দুস সালাম, ফারুক মিয়া, রূপি বেগম প্রমুখ।
পরে জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার পুরাতন কার্যালয়ে বুদ্ধিপ্রতিবন্ধি স্কুল পরিদর্শন করেন।