- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মশালা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার অর্ধদিবস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির   
বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের ফিল্ড অফিসার মাহবুবুর রহমান, প্রাক্তন যুব প্রধান সদর দপ্তরের যুব রেড ক্রিসেন্টের ও প্রশিক্ষক বিডিআরসিএস মো. মিজানুর রহমান হিরন, যুব প্রধান নওগাঁ রেডক্রিসেন্ট ইউনিট ও প্রশিক্ষক বিডিআরসিএস মো. আব্দুল জব্বার সোহান, জেলা শাখার নির্বাহী সদস্য এমদাদুল হক শাহাজান প্রমূখ।

  • [১]