স্টাফ রিপোর্টার
সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের কালীবাড়ীস্থ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছুদ্দিন আহমদ, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সেরুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১০ পেকেট করে ওরস্যালাইন বিতরণ করা হয়।
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিিতউর রহমান পীর বলেন, একই সময়ে জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারেও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।