- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রেল লাইন স্থাপনের দাবি উত্থাপন করায় মুহিবুর রহমান মানিককে অভিনন্দন

স্টাফ রিপোর্টার
ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন স্থাপনের দাবি উত্থাপন করায় ছাতক দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের   চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বৃহস্পতিবার রাতে যৌথ বিবৃতিতে তারা সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রেলমন্ত্রী মুজিবুল হককেও অভিনন্দন জানান তারা।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর বুধবার জাতীয় সংসদে ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ছাতক-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন স্থাপনের দাবি উত্থাপন করেন।

  • [১]