- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বগুলা রোছমত আলী রামসুন্ধর স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজ মাঠে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মিলন খানের সভাপতিত্বে¡ প্রধান অতিথির বক্তব্য রাখেন বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, বিদ্যালয়ের দাতা কমিটির সদস্য জাফর আলী খান, ইউপি সদস্য আকবর আলী তালুকদার, মিজানুর রহমান, মনিরুল ইসলাম নান্টু, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, ওয়াদুদ ভুইয়া, তোতা মিয়া, আহাম্মদ আলী, রেহানা আক্তার, জিন্নাত আরা বেবি, সেলিনা আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান, আবুল মাষ্টার, আজগর আলী, ওয়াহিদ আলী, কাশেম আলী, দানেশ উদ্দিন, মুছলেম উদ্দিন, কলেজ শাখার প্রভাষক লুৎফুর রহমান সাহিন, রেজাউল করিম, হাসমত আলী, জামাল উদ্দিন, সামছুল হক, স্কুল শাখার সহকারী শিক্ষক আহমদ আলী, তোফাজ্জল হোসেন, দিলারা বেগম, হানিফ আলী, ইমাম উদ্দিন, জুয়েল মুনি, আনোয়ার হোসেন, উজ্জল রহমান, প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এবং বিদ্যালয়ে ১০ জন দরিদ্র শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করেন বহরগাঁও গ্রামের জায়ফর আলী ময়না মিয়া তালুকদার।

  • [১]