- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোজিনার মুক্তির দাবিতে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সাংবাদিক ফোরাম। বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধনে জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এ টিভির প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রথম আলোর স্টাফ রিপোর্টার খলিল রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ রির্পোটার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, শ্রমিক নেতা সোহেল মিয়া, সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. শামীম আহমদ তালুকদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সভাপতি অশোক তালুকদার, সাংবাদিক ফোরামের সহ সভাপতি নিউজ টুয়েন্টি ফোরের প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, চ্যানেল টুয়েন্টি ফোরের প্রতিনিধি এ আর জুয়েল, সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক একে মিলন আহমদ, দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কেএম শহীদুল প্রমুখ।

  • [১]