বিশ্বম্ভরপুর প্রতিনিধি
আন্তর্জাতিক সামাজিক সংগঠন রোটারেক্ট ইন্টারন্যাশনাল ৩২৮২ বাংলাদেশের এডিশনাল ডির্ষ্টিক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কৃতিসন্তান এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এমদাদুল হক মিলন ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিল। তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রোটারেক্ট ক্লাবের দায়িত্ব পালন করে আসছেন ২০১৩ সাল থেকে।
রোটারেক্ট একটি আন্তর্জাতিক সামাজিক, শিক্ষা, নেতৃত্ব গঠনে কাজ করে। সারা বাংলাদেশে রোটারেক্ট এর দুইটি আন্তর্জাতিক জেলা রয়েছে একটিতে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক মিলন । ২০১৯ সালে রোটারেক্ট ক্লাব অব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে মিলন ভারত সফর করেছিলেন ।