- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোভার মুটের তৃতীয় দিনে হাইকিংয়ে স্কাউটসরা

শহীদ নূর আহমেদ
চার দিনের রোভার মুটের তৃতীয় দিনে হাইকিং করেছে রোভার স্কাউটসরা। ৫৬ সদস্যের রোভার স্কাউটস দল শনিবার সকাল ১০ টায় পিটিআই থেকে  হাইকিং শুরু করে   দুপুর ১ টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন  গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করে পুনরায় পিটিআই কার্যালয়ে এসে হাইকিং শেষ করে তারা। জেলা রোভার স্কাউটসএর সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ পৌর কলেজের সহকারি অধ্যাপক শাহ্ আবু নাসের এর নেতৃত্বে হাইকিংয়ে অন্যান্যদের মধ্যে যোগ দেন জেলা রোভার স্কাউটস এর সহকারি কমিশনার ও বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ এর প্রভাষক শেখ এটিএম আজরফ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ গোপাল দত্ত, রোভার      
 লিডার রায়হান উদ্দিন।
অন্যান্যদের মধ্যে হাইকিংয়ে সহযোগিতা করেন জাগরনী মুক্ত রোভার স্কাউটস দলনেতা এ আহসান রাজিব, স্বেচ্ছাসেবক সেজুল মিয়া, ইবনে জাকারিয়া।
উল্লেখ রোভার মুটের চতুর্থদিন মহা তাবু জলসা অনুষ্ঠিত হবে। তাবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

  • [১]