- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গাদের জন্য পাগলা হাইস্কুলের শিক্ষার্থীদের আর্থিক অনুদান

পাগলাবাজার প্রতিনিধি
মায়ানমার থেকে এদেশে আসা রোহিঙ্গাদের আর্থিক সহায়তা প্রদান করেছেন দক্ষিণ সুনামগঞ্জে পাগলা হাইস্কুল এন্ড  কলেজের শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৩টায় প্রতিষ্ঠানটির প্রভাতী ও দিবা শাখার শিক্ষার্থীরা মিলে নগদ ৩হাজার ৫৮১টাকা সহায়তা প্রদান করে।
সিলেটের হযরত শাহ্ জালাল (র.) মাদরাসার অধ্যক্ষ মুফতি আবুল কালাম জাকারিয়া নেতৃত্বে গঠিত রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ কমিটির প্রতিনিধি মাও. কাউসার আহমদ তালুকদারের কাছে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আর্থিক এ অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- পাগলা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সহকারী শিক্ষক দিলীপ কুমার দে, শাহজাহান মিয়া, মাও. ফয়জুল বারী, সাইফুল ইসলাম, রুবী রানী        তালুকদার, বদরুজ্জামান খান, রেজুয়ানুল হক, রিকন চন্দ্র দাশ, শরাফত উল্লাহ্, হাফিজ মাও. তাজুল ইসলাম, মৌমিতা ভট্টাচার্য্য, শুভ পাল, বিভাস দেব, লিপি চন্দ, নন্দিতা দে, নূর হোসেন, আইন উদ্দিন, শংকর চন্দ্র দাশ ও অপু পাল প্রমুখ।

  • [১]