স্টাফ রিপোর্টার
মানবাধিকার কাউন্সিলর জেলা শাখার উদ্যেগে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা, বস্ত্র. ও তাবু বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা পরিষদে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, জেলা মানবাধিকার কাউন্সিলের উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন, মানবাধিকার কাউন্সিলের জেলা শাখার সভাপতি আশিক মিয়া শিকদার, মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল জলিল, জেলা মানবাধিকারের সাংগঠনিক সম্পাদক নাজিম কয়েছ আজাদ, অ্যাড. মামুনুর রশিদ, জেলা মানবাধিকার কাউন্সিলের সহ-সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. জাবেদ মোহাম্মদ নুরে আলম, জেলা মানবাধিকার কাউন্সিলের ধর্ম বিষয়ক সম্পাদক মাও.ক্বারী আব্দুল বাশার প্রমুখ।