জগন্নাথপুর অফিস
রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে এসেছে জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা রোহিঙ্গা শরণার্থীদের জন্য নগদ টাকা ও বস্ত্র প্রদান করেন। শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিনের নেতৃত্বে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে উত্তোলন করে নগদ ২৮ হাজার টাকা ও ১৫ বস্তা বিভিন্ন কাপড় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট হস্তান্তর করেন।
এসময় জেলা
আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এ মতিন, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, শাহজালাল মহাবিদ্যালয়ের শিক্ষার্থী তাহরিমা আক্তার রুমি, পারভিন আক্তার, হেলেনা বেগম, রাহিমা আক্তার, ফাহিমা বেগম, মাহিদা বেগম, মুক্তা, লিমা, ফারিহা রহমান, নুরজাহান, সাথী, মাহবুবা, ফাতেহা, সীমা আয়েশা, মাহবুবা, রোমান, সাহেদ আলী, ফেরদৌস, রানা, সাজ্জাদ, জাবেদ, জয়ন্ত দাশ, তানভীর, জহিরুল ইসলাম, সাব্বির আহমদ, মোতাহির আহমদ, আতাউর রহমান, সুজন মিয়া, আমির হোসেন, জুলহাস আহমদ, মুরাদ, নাজমুল, মুহিম, আল সাইফ, টিপু, সাঈদ প্রমুখ।
শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন জানান, রোহিঙ্গাদের ওপর অমনানিবক নিষ্ঠুর আচরণের নিন্দা জানিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা নিয়ে আমরা এগিয়ে এসেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ‘জেলা প্রশাসকের মাধ্যমে শাহজালাল মহাবিদ্যালয়ের ত্রাণ সহায়তা আমরা পৌঁছে দিব।’
জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বলেন, ‘এ ধরনের মানবিক মুল্যবোধ যেন সব সময় থাকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের নিকট আমাদের প্রত্যাশা। তিনি রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসায় শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।’