স্টাফ রিপোর্টার
মায়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দ্রুত দেশে ফিরিয়ে নেয়াসহ জাতিসংঘে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া প্রস্তাবিত ৫ দফা দাবি বাস্তবায়নে ও রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যা নির্যাতন বন্ধের দাবিতে রাজধানীতে মিছিল, কৃষকবন্ধন ও সমাবেশ করেছে কেন্দ্রীয় কৃষক লীগ।
শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়ে সচিবালয় মোড় হয়ে পুণরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে কৃষকবন্ধন ও সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাড. খন্দকার শামসুল
হক রেজা, সংসদ সদস্য ছবি বিশ্বাস, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হুসেইন সুইট ও বিশ্বনাথ সরকার মিটু, মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার প্রমুখ।