- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ছাতকে বিক্ষোভ

ছাতক প্রতিনিধি
মায়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্বিচারে হত্যা-নির্যাতন, ধর্ষণ, শিশু হত্যার প্রতিবাদে এবং মায়নমারের বিরুদ্ধে জাতিসংঘের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাতকে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক হরিদাস রায়ের সভাপতিত্বে এবং শিক্ষক প্রণব দাস মিঠু, দুলন তরফদার ও   কালীদাস পোদ্দারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কাউন্সিলর এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক, ছাতক পৌরসভার প্যানের মেয়র তাপস চৌধুরী, অ্যাড. পীযুষ ভট্টাচার্য, মহন্ত রায়, মহর গোস্বামী, অরুণ অধিকারী, বাবুল পাল, তপন তরফদার, বিজয় রায়, হরি ঘোষ, সুকেশ পাল, অরুন দাস প্রমুখ।

  • [১]