স্টাফ রির্পোটার
মিয়ানমারে মুসলিম গনহত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে পূর্ব বীরগাঁও উলামা মাশায়েখ ও ইমাম মোয়াজ্জিন পরিষদ। সোমবার সকাল ১১ টায় পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইউনিয়ন উলামা মাশায়েখ ও ইমাম-মোয়াজ্জিন পরিষদের সভাপতি ও বীরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জুবায়ের আল মাহমুদের সভাপতিত্বে ও সহ সুপার মাওলানা নূর আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা নূর আলম,সংগঠনের উপদেষ্টা মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সুলেমান আহমদ, অর্থ সম্পাদক ফয়সাল আহমদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, সহ প্রচার সম্পাদক আবু হানিফ নোমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কাজি সমিতির সভাপতি আয়ূব আলী, হুমায়ূন রশীদ, মাওলানা কিবরিয়া, ডা. শায়কুল ইসলাম, হাফিজ ওয়াসিম উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদ ও গণহত্যা বন্ধের দাবি জানান। গণহত্যা বন্ধে তাঁরা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।