দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা তৌহিদী জনতার উদ্যোগে মিয়ানমারে মুসলিম নারী, শিশুদের নির্বিচারে গণহত্যা, অগ্নিসংযোগ করে নিরীহদের পুড়িয়ে মারার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা মসজিদের ইমাম হাফেজ মদরিছ আলীর সভাপতিত্বে ও ফখরুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাও. ফজলুল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন মাও. আলী হায়দার, মাও. আব্দুল করিম হোসাইন, মাওঃ ফারুক আহমদ, মাও. রফিকুল ইসলাম, মাও. জাকির হোসেন, মাও. গৌছ উদ্দিন, মাও. রইছ উদ্দিন, মাও. হোসাইন আহমদ, মাও. আবুল কালাম, তাজুল ইসলাম প্রমুখ।