স্টাফ রিপোর্টার
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইজা)। বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে মো. আশিকুর রহমানের পীরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু,
দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, মাছরাঙ্গা ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ফুয়াদ মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক লিপসন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আলীম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, অর্থ সম্পাদক শহীদ নূর আহমদ, দপ্তর সম্পাদক জাকের আহমদ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, সংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সদস্য দিলাল আহমদ, এফ এম রাহি, কাওসার আহমদ, আব্দুল কাইয়ূম, ইসমাইল আলী হীরা প্রমুখ।