- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইমাম-মোয়াজ্জিন পরিষদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আলফাত উদ্দিন স্কয়ারে ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি হাফেজ মাও. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা রোহিঙ্গা হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই হত্যাকা-কে একবিংশ শতাব্দির সবচেয়ে জঘন্যতম মানবাতাবিরোধী কাজ আখ্যায়িত করে হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহবান জানান তারা। এসময় রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনের    
জন্যে সরকারকে ধন্যবাদ জানান ইমাম-মোয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও রোহিঙ্গা হত্যাযজ্ঞ বন্ধে নোবেল বিজয়ী ওং সাং সুচির দেশ মায়ানমারের প্রতি জাতিসংঘের কঠোর অবস্থান নেয়ার আহবান জানান তারা।
ইমাম-মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাও. দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মাও. আব্দুল বসির , খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাও. হাফেজ আতাউর রহমান লস্কর, মুফতি আব্দুল হক, মাও. সাজিদুর রহমান, সুজনের সভাপতি সিনিয়ন আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, মুফতি বদরুল, জেলা বিএনপি সহ-সভাপতি সেলিম উদ্দিন আহমদ, মাও. ফয়জন নূর, মাও. মো. আলমগীর, গোলাম মাওলা মানিক, মাও. আব্দুল আওয়াল, মাও. তাজুল ইসলাম, কৃষক নেতা আব্দুল কায়ূম প্রমুখ।  

  • [১]