মিয়ানমারে রাখাইন রাজ্যে বার্মা সরকার কর্তৃক মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআ’র নামাযের পর স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও দারুল হাদিস মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আব্দুল বছির’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও আমবাড়ী হাজারীগাঁও মহিলা মাদ্রাসার মুহাদ্দিস মুফতী আব্দুল হক এবং হাফিজ মাও. ত্বাহা হোসাইনের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দারুল হাদিস দরগাহপুর মাদ্রাসার মুহতামিম ও পূর্ববাজার মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস্সিরে ক্বোরআন, উস্তাদুল উলামা মাওলানা নুরুল ইসলাম খান।
এছাড়াও বক্তব্য রাখেন, দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আনোয়ার হোসাইন, খালেকাবাদ জামে মসজিদের ইমাম মাও. আতাউর রহমান লস্কর, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, কৃষক নেতা ও মানবাধিকার কর্মী মো. আব্দুল কাইয়ূম, আরেপিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. আলিনূর, হেফাজত নেতা মাও. আব্দুল বাতিন, মুফতী বদরুল আলম, মাও. নুরুজ্জামান আলমগীর, মাও. সালেহ আহমদ, মাও. আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাও. রোকন উদ্দিন, মাও. আব্দুল বারী, মাওলানা আরশদ নোমান, মাও. রফিক উদ্দিন, মাও. তায়েফ আহমদ,
মাও. ফখরুজ্জামান, মাও.শিহাব উদ্দিন, মাও. বিলাল আহমদ।
সমাবেশে বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর যে নির্যাতন চলছে তা পৃথিবীর যে কোন সভ্য মানুষের অন্তরে আঘাত করবে। মানুষ এত নৃশংস হতে পারে তা রোহিঙ্গা মুসলিমদের উপর যে নির্যাতন চলছে তার ভিডিও ক্লীপ বা সরাসরি তাদের মুখ থেকে না শুনলে বিশ্বাস করা যায় না।
বক্তারা আরো বলেন, শান্তিতে নোবেল পুরষ্কারপ্রাপ্ত অং সান সুচি কে দেওয়া নোবেল ফিরিয়ে নিতে হবে। কেননা তিনি শান্তির দূত নন, বরং অশান্তির দূত।
অবিলম্বে মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন বন্ধ করে তাদেরকে ফিরিয়ে নিতে হবে। সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি শহরের আলফাত উদ্দিন স্কয়ার থেকে পুরাতন বাসস্টেশন গিয়ে মাও. আব্দুল বছির’র মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি