- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মদনপুরে মানববন্ধন

দ. সুনামগঞ্জ অফিস  
কাঠইর ইউনিয়নবাসী ও তৌহিদী জনতার উদ্যোগে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায়  মদনপুর-দিরাই পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কাঠইর ইউনিয়নের উলুতুলু মহিলা মাদসরাসার মুহতামিম মাও. শিব্বির আহমদ।
মাও. মো. রমজান হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. তৈইয়্যিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, কাঠইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাও. মুফতী শামছুল ইসলাম, সাংবাদিক ইলিয়াছ আলী, মাও. নুরুল ইমান, মাও. আব্দুর রহিম, মদনপুর মাদরাসার মুহতামিম মাও. ফারুক আহমদ, মাও. নুরুল আমীন, হাফিজ মো. বদরুল আলম, মাওলানা মঞ্জুর আহমদ, মাও. আব্দুল কাইয়ূম প্রমুখ।

  • [১]