বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিশ্বম্ভরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের সামনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন এর বিশ্বম্ভরপুর উপজেলার শাখার সভাপতি প্রভাষক শেখ এটিএম আজরফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান এর সঞ্চালনায় প্রধান প্রতিবাদ সভায় অথিতির বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, সহকারি অধ্যাপক আব্দুল্লাহ, প্রভাষক শহীদুল্লাহ, দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সম্ময়ক আব্দুল হালিম প্রমুখ।