দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একতা ছাত্র সংঘের উদ্যোগে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছৈ। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃহ¯পতিবার বিকাল ৫ টায় সুমন মজুমদারের পরিচালনায় ও উপজেলা উদীচী’র সভাপতি শ্যামল দেব এর সভাপতিত্বে এক প্রতীকি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক ফয়ছল আহমেদ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সুলেমান কবির।