- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে উদীচীর মানববন্ধন

সু.খবর রিপোর্ট
‘রোহিঙ্গা নিধন রুখে দাঁড়াও বিশ্ব’ এই স্লোগানের ব্যানার নিয়ে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার বিকাল ৫ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে জেলা উদীচীর সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক আহমদ, কমিডি    ক্লাবের সাধারণ সম্পাদক তুষার তালুকদার, উদীচীর সদস্য আবু তাহের প্রমুখ।
ধর্মপাশা
‘রোহিঙ্গা নিধন রুখে দাঁড়াও বিশ্ব’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় উদীচীর প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন সড়কে উদীচীর ধর্মপাশা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। উপজেলা শাখার সহ-সভাপতি নিয়তী রাণী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক এনির সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহম্মেদ, শিক্ষক ঝিনুক শঙ্ক দীপু, জিতেশ চন্দ্র সরকার, প্রসেনজিত বিশ্বাস পলাশ প্রমুখ। বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সংগঠনসহ মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক সাজিদুল হক সাজু, প্রচার সম্পাদক রাহুল দাস পাপন, সদস্য পারভেজ আহমেদ, শাকিল আহমেদ মুন, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিশ্বম্ভরপুর
‘রুখে দাঁড়াও বিশ্ব’ স্লোগানে বিশ্বম্ভরপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে রোহিঙ্গা নিধন বদ্ধে প্রতিবাদি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার পলাশ বাজারে উপজেলা উদীচীর সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তীর সঞ্চলনায় প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি রাকেশ হাজং, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, উদীচীর সাবেক সভাপতি চিত্তরঞ্জ গোস্বমী, উদীচীর বুরহান মিয়া, জহিরুল ইসলাম, আবু সালেহ, মো. সহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
প্রতিবাদে সমাবেশে বক্তারা রোহিঙ্গা নিধন ও পাশবিক নির্যাতন, হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করতে বিশ্ববাসীকে রুখে দাড়াবার আহবান জানান।  
জগন্নাথপুর
বিকেলে উদীচী শিল্পী গোষ্ঠি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পৌর পয়েন্টে উদীচীর মানষ রঞ্জন রায়ের সভাপতিত্বে ও উদীচীর যুগ্ম সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর পৌসভার প্রকৌশলী সতীশ গোস্বামী, উদীচীর শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দেব, শিক্ষিকা সালেহা পারভীন, পৌর আওয়ামীলীগ নেতা শশিকান্ত গোপ, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, শাহজাহান মিয়া, এসকে চৌধুরী শিশু, ছাত্রনেতা সাফরোজ ইসলাম, রনিরাজ প্রমুখ।  

  • [১]