- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে হেফাজতের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম নারী পুরুষ ও  শিশুদের হত্যা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা হেফাজত ইসলাম। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে হেফাজত ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাও. তফাজ্জল হক, জেলা হেফাজত ইসলাম’র আহবায়ক মাও. আব্দুল  বাছির, সাধারণ সম্পাদক মাও. আফসার উদ্দিন, হেফাজত, মাও. আলী নুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাখাইন রাজ্যে মুসলিম নারী পুরুষ ও শিশুদের          বর্বরভাবে হত্যা ও নির্যাতন করছে, যা আইয়্যামে জাহেলিয়া যুগকেও হার মানাচ্ছে। এসময় অং সাং সু চি কে বিচারে আওতায় আনতে আন্তর্জাতিক দেশগুলোর প্রতি আহবান জানান বক্তারা।

  • [১]