ধর্মপাশা প্রতিনিধি
মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ধর্মপাশায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সচেতন মুসলিম জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুমা স্থানীয় বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মুফতি আবুল বাশারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় দেশ ও মুসলিম জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মাঝে
উপস্থিত ছিলেন, ডা. জুলফিকার আলী, রাউফুল ইসলাম চৌধুরী, তালেব আলী, মাও. হাবিবুর রহমান, মাসুদ মিয়া, সিদ্দিক মিয়া প্রমুখ।