স্টাফ রিপোর্টার
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৃথক পৃথকভাবে তৃণমূলের জনপ্রতিনিধিবৃন্দের আয়োজনে এবং ইসলামী যুব আন্দোলনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জনপ্রতিনিধিবৃন্দের আয়োজনে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, কুরবাননগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, কুরবাননগর ইউপি সদস্য আব্দুল কাইয়ূম, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ‘মায়ানমারে মুসলমান নির্যাতন বন্ধ করতে হবে। শত শত নারী ও মেয়ে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। রোহিঙ্গারা হত্যাচার নির্যাতন দেখে বাংলাদেশে ঢুকে পড়ছে। এই নির্যাতন বন্ধ না করলে শত শত মুসলমান মারা যাবে। যারা এই নির্যাতন চালাচ্ছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলে জনপ্রতিনিধিরা।
ইসলামী যুব আন্দোলন
মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইসলামী যুব আন্দোলন।
বৃহস্পতিবার বিকালে জেলা ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে পুরাতন বাস্টেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. শহিদুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও মাও. ইলিয়াস আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. তানভীর আহমদ, হোসাইন আহমদ, আব্দুল করিম, সাংঠনিক সম্পাদক মাহফুজুর রহমান সজিব, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাও. বেলাল হোসেন বেলালী, এছাড়া ও উপস্থিত ছিলেন কারি কামাল পাশা, তাজমুল ইসলাম প্রমুখ।